বিনিয়োগে বিদেশিদের বেশি সুযোগ দিচ্ছি : প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা বাংলাদেশে বিভিন্ন শিল্পে বিনিয়োগ করুন। আমরা বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছি। তা ছাড়া বাংলাদেশে শ্রমিক সস্তা। এখানে বিনিয়োগ করলে পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি লাভ করতে পারবেন।
বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন। দেশের মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন এবং রফতানিকারকদের জন্য সাভারে অত্যাধুনিক শিল্পাঞ্চল করেছি। তাদের সব সুযোগ সুবিধা দেয়া হয়েছে। তারা ইতোমধ্যে বিশ্বমানের পণ্য উৎপাদন করে রফতানিও করছে।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে একটি বিস্ময়। যখন দেশের বাইরে যাই তখন অনেকে বলে, এত উন্নয়ন কীভাবে সম্ভব হলো।
শেখ হাসিনা বলেন, ২১ সালের মধ্যে মধ্য এবং ৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটা মাথায় রেখে প্রত্যেক সেক্টরে ব্যবসা বাড়াতে হবে, রফতানি বাড়াতে হবে।
তিনি আরও বলেন, আমরা সরকার হিসেবে সুষ্ঠু ও সুন্দরভাবে দেশ পারিচালনা করতে চাই। আমরা ব্যবসা করি না, আপনাদের ব্যবসার সুযোগ দিতে চাই। বিদেশে পণ্য রফতানিতে বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয় উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।
এছাড়া স্বাগত বক্তব্য রাখেন লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের এক পর্যায়ে চামড়া শিল্পের অগ্রগতি ও উন্নয়নের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
Related News
সিলেট-ঢাকা মহাসড়কে গতি, ২০২৯ সালে মিলবে নতুন সড়ক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও ভৌত কাজ দ্রুত এগিয়েRead More
পলিথিন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেRead More



Comments are Closed