সিলেট নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অবৈধ সাইনবোর্ড অপসারণ ও রাস্তা দখল করে বসা হকারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন।
বুধবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত লালবাজারে চলা এ অভিযানে নেতৃত্ব দেন মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় লালবাজার রাস্তার উপর অবৈধ মাংস ও মোরগের ব্যবসা গুড়িয়ে দেয়া হয়েছে। অপসারণ করা হয়েছে সাইনবোর্ড ও বিভিন্ন স্থাপনা।
এছাড়া যেসব দোকানের সামনের শেড রাস্তার উপর পড়েছে সেগুলো দ্রুত সড়িয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন মেয়র।
অভিযান শেষে মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, অবৈধভাবে সিটি কর্পোরেশনের খাল-নালা দখল করে যারা প্রাসাদ গড়ে তুলেছেন তাদের বিরুদ্ধে অভিযান হবে। লালবাজারের এসব স্থাপনার দখলদাররা তাদের পক্ষে কোন ধরণের যৌক্তিক কাগজ-পত্র দেখাতে ব্যর্থ হলে রোববারের পর তা ভাঙ্গা শুরু হবে। মেয়র বলেন, এভাবে নগরীর প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে অভিযান চলবে।
অভিযানে সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার বিপূল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
শাবিপ্রবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)Read More
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককেRead More



Comments are Closed