১২ ডিসেম্বর ব্রিটেনে আগাম নির্বাচন
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রেক্সিট এবং বর্তমান পার্লামেন্টের অচলাবস্থা নিরসনে ১২ ডিসেম্বর ব্রিটেনের আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাবটি পাস হয়।
নির্বাচনের পক্ষে ভোট দিয়েছেন ৪৩৮ জন আর বিপক্ষে ভোট দিয়েছেন ২০ জন আইনপ্রণেতা। ১৯২৩ সালের পর এই প্রথম সাধারণ নির্বাচনের পক্ষে অনুমোদন দিল হাউস অব কমন্স।
প্রস্তাবটি লর্ড সভায় অনুমোদন হয়ে এই সপ্তাহের শেষের দিকে আইনে পরিণত হবে।
দেশটির প্রধানমন্ত্রী জন বরিসন বলেন, ‘ব্রেক্সিট এবং দেশের উন্নয়নের জন্য জনগণকে মুখ খুলতে হবে।’
বেক্সিট চুক্তি ও পার্লামেন্টের অচলাবস্থা নিরসনে এই নির্বাচন ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ব্রেক্সিট কার্যকরের পূর্বনির্ধারিত সময় ৩১ অক্টোবর থেকে ৩ মাস বাড়িয়ে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে যুক্তরাজ্য। সূত্র: বিবিসি
Related News
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটিRead More
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৯
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে দুটি স্কুলRead More



Comments are Closed