Main Menu

অধ্যক্ষ ধীরেশ সরকার আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এমসি কলেজের সাবেক অধ্যক্ষ ও গণিত বিভাগের প্রধান অধ্যাপক ধীরেশ চন্দ্র সরকার আর নেই।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে নগরীর বাগবাড়িস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ধীরেশ চন্দ্র সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেট এমসি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে। অনেকের প্রিয় শিক্ষকের প্রয়াণে শোকাহত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করছেন।

Share





Related News

Comments are Closed