কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে পাঁচ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কাশ্মীরের দক্ষিণের কুলগাম জেলায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের গুলিতে হতাহতের শিকার শ্রমিকরা সবাই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার।
মাত্র একদিন আগেই কাশ্মীরে সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। তারপরেই এই হামলার ঘটনা ঘটল।
গত ৫ আগস্ট কাশ্মীরের ওপর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নেয় ভারত। এ বিষয়ে স্থানীয় লোকজনের অভিজ্ঞতা জানতেই সেখানে সফর করে ওই প্রতিনিধি দলটি।
৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই উপত্যকায় ট্রাক চালক এবং শ্রমিকরা হামলার শিকার হচ্ছেন। বিশেষ করে যারা কাশ্মীরের বাইরে থেকে উপত্যকায় প্রবেশের চেষ্টা করছেন তাদেরকেই হামলার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এর আগে গত সোমবার অনন্তনাগ এলাকায় উদমপুর জেলা থেকে আসা এক ট্রাক চালককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত চারজন ট্রাক চালককে গুলি করে হত্যা করা হয়েছে।
গত ২৪ অক্টোবর সোপিয়ান জেলায় দুই ট্রাক চালককে গুলি করে হত্যা করা হয়। তারা কাশ্মীরের বাইরে থেকে উপত্যকায় প্রবেশ করেছিল।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed