শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার সকাল ৯টায় প্রকাশিত হয়েছে। এবছর ভর্তি পরীক্ষায় পাশের হার ৫১ শতাংশ। ভর্তি কার্যক্রম শুরু হবে ১২ নভেম্বর থেকে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, ভর্তি পরীক্ষায় ৫১ শতাংশ পাশ করেছে। পরীক্ষায় এ ও বি ইউনিটে আবেদনের প্রেক্ষিতে ৭০ হাজার ৫৬২ জনের মধ্যে ৫৭ হাজার ৬১৯জন উপস্থিত ছিল। এর মধ্যে ২৯ হাজার ৪৮০ জন পাশ করেছে। ফলাফল ওয়েবসাইটে ও এসএমএস এর মাধ্যমে জানা যাবে। ভর্তি পরীক্ষার ফলাফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST-RESULT- ROLL N0 লিখে 16242 এ এসএমএস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের admission.sust.edu ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।
তিনি আরো জানান, এবারের কোন মেধাতালিকা কিংবা অপেক্ষমান তালিকা করা হয় নি। বরং এবছর মেধাক্রমে র্যাঙ্কিং করা হয়েছে। র্যাঙ্কিং অনুযায়ী আগামী ১২ নভেম্বর থেকে ২০১৯-২০ সেশনের ভর্তি কার্যক্রম শুরু হবে। এদিকে ভর্তি কার্যক্রমে মেধার ক্রমানুসারে ভর্তির দিন ডাকা হবে বলেও জানান তিনি।
গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ২৮টি বিভাগে বিশ্ববিদ্যালয়ের ১৭০৩টি (কোটাসহ) আসনের বিপরীতে “এ” এবং “বি” ইউনিটে আবেদন করেছিল মোট ৭১ হাজার ১৮ জন শিক্ষার্থী।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed