Main Menu

জৈন্তাপুরে দুলালের বিচারের দাবীতে মানববন্ধন

জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের ইমরান আহমদ দুলালের বিরুদ্ধে মসজিদের রাস্তার নামে সরকারি বরাদ্ধকৃত টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন আঞ্জামগ্রাম মহল­া ও এলাকাবাসী।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় আঞ্জাগ্রামের মসজিদের রাস্তায় এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপির বিশেষ বরাদ্দ টি আর প্রকল্প ইটাখাল ছাতকির বাড়ির সামন হতে আঞ্জাগ্রাম জামে মসজিদের রাস্তা নির্মাণ কাজ সিসি ঢালাইয়ের জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলে দুলাল সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন। বক্তারা বলেন, দুলাল সৌর বিদ্যুৎ ও ঢেউটিন বিতরণের নামে সাধারণ জনগণের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আত্মসাত করেছে। গ্রামের রাস্তা সংস্কার না করে তার নিজের বাড়ির রাস্তা সংস্কার করছে প্রতিনিয়ত। বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পিআইও অফিসের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে তা তদন্ত করে যান, কিন্তু বরাদ্দকৃত টাকার কোন উন্নয়ন দেখতে পাননি। বক্তারা বলেন এই দুলাল চারিকাটা ইউনিয়নে আওয়ামীলীগ ও মন্ত্রী ইমরান আহমদের সুনাম নষ্ট করতে পায়তারা করছে। বক্তারা এর সুষ্ঠু বিচারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আঞ্জাগ্রাম জামে মসজিদ কমিটির সভাপতি এবাদুর রহমানের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক মকসুদ আহমদের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, চারিকাটা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য রাহেল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, শওকত আলী, মসজিদের ইমাম মাওলানা জুনায়েদ আহমদ, মাসুম, মানিক, দেলোয়ার, ফয়েজ আহমদ, ফরিদ আহমদ, কাওসার আহমদ, আলীমুদ্দিন, লিয়াকত আলী, আম্বিয়া প্রমুখ।

Share





Related News

Comments are Closed