Main Menu

বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ৫০০ রোগী

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সেতুবন্ধন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ফ্রি আই টিটমেন্ট ক্যাম্পের মাধ্যমে পাঁচ শতাধিক দরিদ্র লোক বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা নিয়েছেন ।

শনিবার সকালে মৌলভীবাজার জেলাপরিষদ ক্যাম্পাসে এ আই ক্যাম্পের উদ্যোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচশতাধিক রোগীকে এ চিকিৎসা সেবা দেয়া হয়।

সেতুবন্ধন সমাজকল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, ইমজা সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, নাট্য ব্যাক্তিত্ব খালেদ চৌধুরী, ইউকে প্রবাসী খসরু মিয়া ও রোকন মিয়া এবং সংগঠনের বাংলাদেশ সদস্য জুবায়ের আহমদ, নানু মিয়া ও সাজন আহমদ রানা।

৫শতাধিক রোগীর মধ্যে ১৫০ জনকে চশমা দেয়া হয়েছে ও ২০জনকে অপারেশনের জন্য নিধারণ করা হয়েছে, তাদের বিনা মুল্যে অপারেশন করে দেয়া হবে। এ ছাড়াও প্রত্যেক রোগীকেই বিনামুল্যে ঔষধ সর্বরাহ করা হয়েছে।

সেতুবন্ধনকে এ চিকিৎসা সেবায় সহায়তা করেন হবিগঞ্জের সাহিদ চক্ষু হাসপাতাল।

Share





Related News

Comments are Closed