সিলেটে ৬০০ চকলেট বোমাসহ ১জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে ৬০০ চকলেট বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মেন্দিবাগ পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা (গণমাধ্যম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গ্রেপ্তারকৃত জিয়া আহমদ (৪০) সিলেটের মোগলাবাজার থানাধীন শিববাড়ীর কিশানপুর গ্রামের প্রয়াত মন্তাজ আলীর ছেলে।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed