সিলেটে ছাত্র জমিয়ত নেতা মনসুর গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ মনসুর বিন সালেহ কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর উপশহরস্থ বাসা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ খবর নিশ্চিত করেছেন সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।
এদিকে তাকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান প্রমুখ।
রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নেতৃবৃন্দ নিন্দা জানিয়ে বলেন, বিনা কারনে একজন তরুণ হাফেজকে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক। বর্তমানের দেশের আলেম-কোরআনে হাফেজরাও নিরাপদ নয়। সরকারের ষড়যন্ত্রের শিকার। তারা অবিলম্বে হাফিজ মনসুর বিন সালেহ এর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed