কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে নাতনিকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত ছায়না বেগম (৫৫) লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সাউদগ্রামের মৃত আব্দুল কুদ্দুছের মেয়ে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃদ্ধার নাতনী আহত হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, লোভাছড়া কোয়ারির পাথরবাহী ট্রাকের ধাক্কায় ছায়না বেগমের বাড়ির পাশে পল্লীবিদ্যুতের একটি খুঁটির লাইন ছিড়ে মাটিতে পড়ে যায়। ছায়না বেগমের অবুঝ ভাতিজি তাসকিয়া বিদ্যুতের ছেঁড়া তারটি ধরতে যায়। এ সময় ছায়না বেগম শিশুটিকে বাচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং শিশু তাসকিয়া গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কানাইঘাট হাসপাতালে ভর্তি করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু তাসকিয়া কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং নিহত ছায়নার লাশ থানায় রাখা হয়েছে।
উল্লেখ্য কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সম্প্রতি সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। পল্লীবিদ্যুত কর্তৃপক্ষের নানা গাফলতির কারনে বিদ্যুৎ সংক্রান্ত দূর্ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed