Main Menu

জৈন্তাপুরে অটোরিক্সার চাপায় স্কুলছাত্রের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট জৈন্তাপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সার চাপায় মনিং বার্ডস কিন্ডার গার্টেনের শোয়েব আহমদ বাধন (১১) নামের এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে।

জানা যায়, জৈন্তাপুর বাজারের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (রিংকু) মিয়ার ছেলে শোয়েব আহমদ বাধন মনিং বার্ডস কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র। সে গত রবিবার দুপুর ২টার দিকে জৈন্তাপুর বাজার মসজিদ সংলগ্ন রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ব্যাটারী চালিত রিক্সার চাকা তার উপরে তুলে দেয়। সাথে সাথে তাকে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী হাসপাত্লে রেফার করে দেন।

পরবর্তীতে ওসমানী হাসপাতাল থেকে একটি প্রাইভেট হাসপাতাল ২দিন থাকার পর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে সে মারা যায়।

তার জানাযার নামাজ বুধবার সকাল ১১টায় নিজপাট যশপুর মসজিদ সংলগ্ন শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed