গ্রীল কেটে খুলে দেয়া হয়েছে ক্বীনব্রীজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রায় দুই মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে সিলেট নগরের ঐতিহাসিক ক্বীনব্রীজ।
গত ১ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকার পর মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টায় ব্রিজের দুই পাশের গ্রিল কেটে ব্রিজটি খুলে দেয়া হয়। তবে ব্রিজ দিয়ে কোন ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেবল রিক্সা, বাই সাইকেল, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল করতে পারবে।
ব্রিজটি খুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র দেওয়ান তৌফিক বক্স লিপন, মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ প্রমুখ।
ব্রিটিশ আমলে ১৯৩৬ সালে সিলেট ক্বীনব্রীজ চালু হয়। তৎকালীন আসামের গভর্নর মাইকেল ক্বীন সুরমা নদীর ওপর লোহার এ ব্রীজটি তৈরি করেন। পরে ব্রীজটির নাম তাঁর নামানুসারে ক্বীনব্রীজ রাখা হয়। মুক্তিযুদ্ধের সময় ব্রীজটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে এটি সংস্কার করে ফের চালু করা হয়। ব্রিজটি দুর্বল হয়ে পড়ায় অনেক বছর আগেই ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে রিকশা এবং হালকা যানবাহন চলাচল করত ব্রিজ দিয়ে। প্রায় দুইমাস সব ধরনের যান চলাচল বন্ধ থাকার পর আজ আবারো ব্রিজটি খুলে দেয়া হল।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed