Main Menu

শ্রীমঙ্গলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মো. সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. সাইফুল উত্তর ভাড়াউড়া এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।

রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উত্তর ভাড়াউড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাইফুলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed