Main Menu

আল খাজা মার্কেট ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারের কাষ্টঘররোডস্থ আল খাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আখলাকুর রহমান শোয়েব।

তোফায়েল উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শাহ বদরুল আলম, শামীম মিয়া, মিয়াজান আলী, কানু লাল পাল, ওয়াশিম প্রমুখ।

উক্ত সভায় ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি মহসিন ভূঁইয়া, সহ-সভাপতি ফারুক উদ্দীন, সহ-সভাপতি আখলাকুর রহমান শোয়েব, সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, সহ-সাধারণ সম্পাদক কানু লাল পাল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান রুবেল, প্রচার সম্পাদক তোফায়েল উদ্দীন, সহ-প্রচার সম্পাদক শানুর আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শাহ বদরুল আলম এবং সহ-দপ্তর সম্পাদক শামীম মিয়া।

Share





Related News

Comments are Closed