Main Menu

সুস্থ হয়েও বাড়ি ফেরা হলোনা বৃদ্ধার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার সদর হাসপাতালে ৪দিন চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারা গেলেন জমিরুন নেছা (৬০) নামের এক বৃদ্ধা। এঘটনায় ওই মহিলার ছেলে, মেয়ে, নাতনীসহ সিএনজি অটোরিকশা চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

মৌলভীবাজার থেকে কুলাউড়ায় নিজ বাড়িতে ফেরার পথে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। স্থানীয় ও থানা পুলিশের সহযোগীতায় আহত বাকি ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজারের ২৪ নং লুয়াইউনি এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- নিহত জমিরুনের ছেলে মুসলিম উদ্দিন (৪০), মেয়ে আসমা বেগম (৩২), নাতিন মারজান বেগম (১২) ও গাড়ি চালক আবুল মিয়া (৩০)। আহতদের মধ্যে তিনজনকে কুলাউড়া হাসপাতাল ও এক জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, পরিবার দাবি করছে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করতে। আইনানুগভাবে বিষয়টি দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed