এমসি কলেজের ১৯৮৩-৮৪ ব্যাচের মিলন মেলা
বৈমাখী নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারি এমসি ইন্টারমিডিয়েট কলেজ সিলেটের ১৯৮৩-৮৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে নগরীর জেলারোডস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩৬ বছর পর মিলিত হয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। দল-মত নির্বিশেষে ১৯৮৩-৮৪ ব্যাচের প্রায় সকল শিক্ষার্থী এ মিলন মেলায় অংশ নেন।
সবাই পুরনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন, সবাই যার যার মতো করে স্মৃতিচারণ করেন। ফেলে আসা পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে ধরে রাখতে পারেন নি চোখের পানি। পরে রাতে সবাই একসাথে নৈশ্যভোজে অংশ নেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed