শ্রীমঙ্গলে চাঁদাবাজিকালে ৪ ভুয়া সাংবাদিক আটক
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে ৪ ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার দুপুরে শহরের কালিঘাট জিপ স্ট্যান্ডে একটি ফার্নিচারের দোকানে গিয়ে নিজেদের সাংবাদিক ও বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মকর্তা পরিচয়ে তারা ১৬ হাজার টাকা চাঁদা দাবী করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজন ওই ৪ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন, বি.বাড়িয়া জেলার নবীনগর থানার আব্দুর রাজ্জাকের ছেলে দিল মোহাম্মদ (৬৬), ঢাকার উত্তরার সাদিকুর রহমানের ছেলে কামরুজ্জামান (৪৫), টঙ্গির মৃত হাফেজ মো. হানিফ চিশতির ছেলে মহিউদ্দিন চিশতি (৩৫) ও একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে রুকুনুজ্জামান (৪৫)।
পুলিশ জিজ্ঞাসাবাদে আটককৃতদের কাছ থেকে ‘মহানগর বার্তা’, ‘বর্তমান দেশবাংলা’, ‘নিউজ টোয়েন্টি ফোর’, ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্টিকরাপশন ক্রাইম ইনভেস্টিগেশন সোসাইটি’ ও প্রাইভেট ইনভেস্টিগেট’ নামে পত্রিকা ও সংস্থার পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড উদ্ধার করেছে।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, আটককৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed