সিলেটে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনাল উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমাস্থ কদমতলীতে তিনি এ টার্মিনালের উদ্বোধন করেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ট্রাক চালকরা এখানে বিশ্রাম করে কাজে বের হতে পারেন এ জন্য এই টার্মিনাল নির্মাণ করা হয়েছে। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ধরণের কাজ আমাদের শহরে যত বেশি হবে আমাদের সিলেটবাসীর জন্য আরও মঙ্গল হবে। আপনারা যত পারেন প্রকল্প দেন, আপনাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর রেজুওয়ান আহমদ, তৌফিক বক্স লিপন, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজ প্রমুখ।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed