কেন্দুয়ায় অগ্নিকান্ডে ১৬টি ঘর পুড়ে ছাই
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গিয়াস উদ্দিনের বাড়ি ও আশপাশের ৯টি বসত ঘরসহ রান্নাঘর মিলে ১৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দিবাগত রাতে রেজাউল করিমের ঘর থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। পরে এলাকাবাসী দ্রত আগুন নেভাতে শুরু করলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে স্থানীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বেশকটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হচ্ছেন, সাগুলি গ্রামের গিয়াসউদ্দিন (৬০), আশাবউদ্দিন (৫৫), জুলহাস (৫০), রবিকুল (৪৮), শাহীন (২৮), আফিল উদ্দিন (৫৫), আব্দুল হাই (৫০), তাহের উদ্দিন ও রেজাউল মিয়াসহ তাদের স্বজনদের ছোট বড় রান্না এবং গরুর ঘর মিলে মোট ১৬ টি ঘর পুড়ে যায়। খবর জেয়ে শনিবার সকালে স্থানীয় এমপি অসীম কুমার উকিল ক্ষতিগ্রস্থ গ্রাম পরিদশর্ন করেন।
কেন্দুয়া স্টেশনের ফায়ার লিডার শওকত আলী ও ফায়ার ম্যান সালেহ আহম্মদ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে রেজাউল মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মোট ৯টি পরিবারের সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসাথে ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্থরা জানান, তাদের ১৩টি পরিবারের প্রায় ২০ থেকে ২২টি ঘর পুড়ে গেছে। প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed