Main Menu

বিয়ানীবাজারে দুই সিএনজির সংঘর্ষে ২ বোনের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে সিএনজি চালিত দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই বোন মারা গেছেন। এ ঘটনায় নারীসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার চারখাই ইউনিয়নের কামারগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাহমিনা আক্তার (১৮) ও তিন্নি বেগম (৮)। তারা দুজন সম্পর্কে খালাতো বোন। নানা বাড়িতে থেকে পড়ালেখা করতেন তারা। একটি বিয়ের অনুষ্ঠানে যাবারকালে দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের।

নিহত তাহমিনা বেগম (১৮) উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকার বাসিন্দা। নিহত অপরজন তাহমিনার খালাতো বোন তিন্নি বেগম (৮) বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের গুদামবাজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সাটি কামারগ্রামে এলে বিপরীত দিক থেকে আসা অপর অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাহমিনার মৃত্যু হয়। আর হাসপাতালের নেয়ার পথে তিন্নি মারা যান। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছে।

Share





Related News

Comments are Closed