জৈন্তাপুরে ৭০ কাটুন ভারতীয় হরলিক্স আটক
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত হতে ৭০ কাটুন ভারতীয় হরলিক্স আটক করেছে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে বিজিবি জানতে পারে লালাখাল সীমান্ত এলাকা দিয়ে রড় ধরনের ভারতীয় হরলিক্সের চালান বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি হরলিক্সের চালান আটকের অভিযানে নামে। শনিবার দুপুরে দীর্ঘ ৩ ঘন্টা অভিযানের পর লালাখাল চা-বাগানের রবই বাগান এলাকা হতে ১৯বিজিবি’র লালাখাল ক্যাম্পের টহল টিম ৭০ কাটুন হরলিক্স আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চেরাকারবারী দলের সদস্যরা হরলিক্স ফেলে পালিয়ে যায়। বিজিবি পরিত্যাক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করে।
এবিষয়ে ১৯ বিজিবি’র সিও লে. কর্ণেল আবু সাইদ আটকের কথা স্বীকার করে জানান- আমরা পরিত্যক্ত অবস্থায় হরলিক্সের একটি বড় চালান আটক করেছি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed