হবিগঞ্জে ঔষধ খেয়ে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে মায়ের হাতে কৃমিনাশক ওষুধ খেয়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলো- সাথী আক্তার (৫) ও তোফাজ্জল (৭)। তারা দুজন চারিনাও গ্রামের সিরাজুল ইসলামের সন্তান।
শুক্রবার রাত ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরো ১ ভাই হাসপাতালে কাতরাচ্ছে। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে পুরো এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, চারিনাও গ্রামের সিরাজুল ইসলামের ৩ সন্তান রয়েছে। তারা হলো- তোফাজ্জল (৭), রবিউল (৭) ও সাথী আক্তার (৫)। অভাব অনটনের সংসারে হাসি-খুশিতেই কাটছিল তাদের জীবন। কিন্তু হঠাৎ আসা এক ঝড়ে তাদের সংসার তছনছ হয়ে গেছে।
জানা গেছে- সন্ধ্যার কিছু পরে মা তিন সন্তানকে কৃমির ওষুধ খাওয়ান। কিছুক্ষণ পর তাদের পেটে ব্যথা ও বমি শুরু হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন। এছাড়া জমজ ২ ভাইকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর রাত ১২ টার দিকে তোফাজ্জল ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ডাক্তার আলী হায়দার জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে থাকলে পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।
হবিগঞ্জ মডেল থানার ওসি মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন করতে মাঠে নেমেছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed