গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অমিতাভ
বিনোদন ডেস্ক: হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চন। অনেক দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলের তিনি। গত মঙ্গলবার রাত ২টায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা তাকে মুম্বাইয়ের একটা বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন।
জানা গেছে, গত ৩ দিন ধরে ওই হাসপাতালের বেডে দিন কাটছে বিগবির। আপতত কেউ দেখতে যেতে পারছেন না এই অভিনেতাকে। পরিবারের সদস্য ছাড়া আর কারও সেখানে যাওয়ার অনুমতি দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
অনেকেই হয়তো জানেন, হেপাটাইটিস বি হওয়ার পর থেকে অমিতাভের লিভারের ৭৫ শতাংশই আর কাজ করে না ৷ ১৯৮২ সালের দুর্ঘটনার পর থেকেই এই রোগ দানা বেধেছিল তার শরীরে ৷ তবে নিয়ম মেনে চলে এত বছর ধরে বলিউডে কাজ করে যাচ্ছেন ৭৭ বছরের অমিতাভ ৷
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ধর্ম প্রোডাকশনস ও ফক্স স্টুডিও প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ চলচ্চিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে অয়ন মুখার্জির এ ছবি। এতে প্রধান চরিত্রে আরো রয়েছেন নাগার্জুন, রণবীর কাপুর ও আলিয়া ভাট। এ ছাড়া তামিল সিনেমায় অভিষেক হতে চলেছে অমিতাভের।
অমিতাভের হাতে সব মিলিয়ে এখন অনেক কাজ। শোভাকাঙ্খিরা তার সুস্থতা কামনা করছেন। শিগগিরই সুস্থ হয়ে যেনো আবারও কাজে ফিরতে পারেন তিনি।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed