চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে একটি বাসায় বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ পেয়েছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় শাহআলম ভবনের ওই বাসায় যায় পুলিশ।
মৃত দুজন হলেন- মো. আরিফ (৩৫) এবং তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, বাবা ও মেয়ের গলায় ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। রক্তমাখা ছোরা পাওয়া গেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত কিছুই পাওয়া যায়নি। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে আসছে।
আরিফ পেশায় দিনমজুর ছিলেন বলে জানিয়েছেন ওসি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed