জৈন্তাপুরে চোরাকারবারিদের হামলায় ৬ পুলিশ আহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদক চোরাকারবারিদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী সাইট্রাস গবেষণা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ইয়াবা ব্যাবসায়ীসহ ৩ জনকে আটক করে।
আহত পুলিশ সদস্যরা হলো- এস আই আজিজুর রহমান, এ এস আই রায়হান কবির, এ এস আই রুবেল দাশ, কনষ্টেবল তপু নাথ, সাইফুল ইসলাম ও জামাল আহমদ। এদের মধ্যে এস আই আজিজুর রহমান, কনষ্টেবল জামাল আহমদকে রাতেই সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো- নিজপাট কমলাবাড়ী গ্রামের মৃত আব্দুল কাদির মেম্বারের ছেলে একাধিক মামলার আসামী ইয়াবা ব্যবসায়ী জামাল উদ্দিন (৩৫), তার সহোদর কামাল উদ্দিন (৪০), আব্দুল হান্নান (২৭)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জৈন্তাপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদে সাইট্রাস গবেষণা কেন্দ্রে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করে। তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টায় অন্য মাদক চোরাকারাবারিরা পুলিশের ওপর হামলা করে। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
খবর পেয়ে জৈন্তাপুর থানা থেকে পুলিশের আরও কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে হামলা প্রতিহত করতে শর্টগানের গুলি ছোড়ে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের টহল টিম মাদক কারবারিদের আটককালে হামলার ঘটনা ঘটে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি জানান মাদক আইনে জামাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার উপর মাদক আইনে মামলা ও জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুল হান্নান পুলিশের উপর হামলার ঘটনায় এসল্ট মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে আটকদের শেষ পর্যন্ত থানায় নিয়ে আসতে সক্ষম হয়েছে পুলিশ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed