জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, শিশু নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে সাব্বির মিয়া (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সাব্বির স্থানীয় একটি মাদরাসায় পড়ত। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মজনু ও ইজাজুলের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ নিয়ে শুক্রবার বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন সাব্বির হট্টগোল শুনে সেখানে কী হচ্ছে দেখতে গেলে সংঘর্ষের মধ্যে পড়ে যায়। এ সময় সে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
রাণীগঞ্জ ইউপি সদস্য বজলু মিয়া দু’পক্ষের সংঘর্ষে শিশু সাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আর পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুল লতিফ জানান, আলমপুরে দু’পক্ষের সংঘর্ষে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে বলে খবর পেয়েছি।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed