বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) ভোররাতে বাহুবল উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নকরাছ পাড়া এলাকার আহমদ আলীর ছেলে ট্রাক চালক বাবু মিয়া (৩২) এবং তার সহকারী রহমত আলী (২৫), একই এলাকার মোস্তাফা আলীর ছেলে।
বাহুবল মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফাহমিদা নূরানী বলেন, সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই টাকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান ঢাকাগামী ট্রাকের চালক ও সহকারী।
এ সময় অপর ট্রাকের সহকারী শাহ আলম (৩৫) গুরুতর আহত হন।
নোয়াখালী জেলার সোনাইমুরী উপজেলার আব্দুস সালামের ছেলে শাহ আলমকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি পুলিশের হেফাজতে রয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed