আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ৬২
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলায় অন্তত ৬২ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মুসল্লি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৮ অক্টোবর) প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে হাকসা মিনা জেলার এক মসজিদে ওই হামলা হয়।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি সংবাদমাধ্যমকে বলেন, নামাজের সময় হঠাৎ বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙে পড়ে। এতে নামাজরত মুসল্লিদের রক্তে ভেসে যায় মসজিদ। নিহত সবাই মুসল্লি।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে তালিবান ও ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে।
স্থানীয় বাসিন্দা ওমর গোরজ্যাং বলেন, বিস্ফোরণের সময় মসজিদে ৩৫০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণ ঘটলে গোটা মসজিদে যেন বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়।
বৃহস্পতিবারই জাতিসংঘ এক প্রতিবেদনে বলেছিল, আফগানিস্তানে সাম্প্রতিক অতীতের তুলনায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেসামরিক নাগরিকের প্রাণহানির সংখ্যা ‘নজিরবিহীন’ ছিল। একদিনের মাথায় এই বিস্ফোরণটি ঘটলো নাঙ্গারহারে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed