বাংলাদেশ-ভারত সীমান্তে গোলাগুলি, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ ধরার সময় ভারতীয় এক জেলেকে আটককে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিএসএফের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, এতে বিএসএফের এক মেজরের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও এক বিএসএফ সদস্য। নিহতের নাম বিজয় ভান সিংহ (৫০)।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সও একই কথা বলছে।
বিএসএফ’র বরাত দিয়ে বিবিসি বাংলা জানায়, আজ মুর্শিদাবাদ জেলার সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়া কয়েকজন ভারতীয় মৎসজীবীকে বিজিবি আটকে রেখেছে, এই অভিযোগ পেয়ে তারা যখন পতাকা বৈঠক করতে বিজিবি’র চৌকিতে গিয়েছিল, তারপরেই ঘটনা নাটকীয় মোড় নেয়।
এদিকে, হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, জিরো পয়েন্টে বিজিবি’র গুলিতে বিএসএফের হেড কনস্টেবল বিজয়ভান সিংহ মারা গেছেন। রাজবীর সিং নামে আরও এক বিএসএফ সদস্য আহত হয়েছেন।
অপরদিকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে বিএসএফের কয়েকজন সদস্য রাজশাহীর চারঘাট সীমান্তের ৫শ গজের ভেতরে চলে এলে অনাকাঙ্ক্ষিত গোলাগুলিতে নিহত হয় এক বিএসএফ সদস্য। আমি এ তথ্য জানতে পেরেছি বিজিবির মাধ্যমে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলেদের সঙ্গে এসময় কয়েকজনকে আটক করলে তার মধ্যে একজন বিএসএফ জওয়ানও ছিল। তাকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করার কথা জানালে তারা পালানোর চেষ্টা করে এবং ওপেন ফায়ার করে তখন আমাদের সীমান্তরক্ষী বাহিনীও পাল্টা ওপেন ফায়ার করলে তাতে অনাকাঙ্ক্ষিতভাবে এক জওয়ান নিহত হয়।
স্বারাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের সাথে আামদের ভালো সম্পর্ক রয়েছে তাই এ ধরনের ঘটনা ঘটলে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে এগুলো সমাধান করি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর একজন ভারতীয় জেলেকে আটক করে বিজিবির চারঘাট করিডোর সীমান্ত ফাঁড়িতে আনা হয়েছে। জব্দ করা হয়েছে তার ইলিশ শিকারের জালও।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed