সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩৫ ওমরাহ যাত্রী নিহত
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পশ্চিমাঞ্চলে বাসের সঙ্গে একটি ভারী যানের সংঘর্ষের পর বাসে আগুন ধরে ৩৫ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। নিহতরা আরব এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক হলেও কোনো বাংলাদেশি আছেন কি-না, তা তাৎক্ষণিক জানা যায়নি।
বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদীনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল এলাকার হিজরা সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ‘বেসরকারি পরিচালিত একটি বাসের সঙ্গে একটি ভারী যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৩৯ জন আরোহী ছিলেন।’
মদীনা পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, এশিয়ান ও আরব দেশের নাগরিকদের বহনকারী বাসটিতে ৩৯ জন ছিলেন। বেসরকারি পরিবহনের বাসটি একটি লোডারের (সাধারণত নির্মাণকাজে ব্যবহৃত ভারী গাড়ি) সঙ্গে ধাক্কা খায়, এতে বাসটিতে আগুন ধরে যায় এবং এই প্রাণহানি ঘটে। যে ক’জন আহত বা দগ্ধ হয়েছেন তাদের উদ্ধার করে নিকটস্থ আল-হামনা হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর পরই সেখানে পৌঁছেছে সৌদি রেড ক্রিসেন্ট এবং জরুরি বিভাগের কর্মীরা। এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed