জৈন্তাপুর সীমান্তে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক
জৈন্তাপুর প্রতিনিধি: প্রেমের টানে সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিলেন ভারতের খাসিয়া গৃহবধূ কারেংশু। এ নিয়ে জৈন্তাপুর উপজেলার টিপরাখালা সীমান্তে দুই দেশের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছিলো উত্তেজনা। এর জের ধরে মঙ্গলবার বাংলাদেশের এক যুবকসহ শতাধিক গরু ধরে নিয়ে যায় ভারতীয় খাসিয়ারা।
দুই দেশের উত্তেজনার প্রেক্ষিতে বুধবার সকাল ১০টায় টিপরাখলা সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতীয় নারী ফেরত এবং বাংলাদেশী নাগরিকসহ গরু ফেরত দেওয়ার ব্যাপারে উভয় দেশ সম্মত হয়। পতাকা বৈঠকের পরপর সীমান্ত পরিস্থিতি শান্ত হয়।
এদিকে ভারতীয় নারী বর্তমানে মৌলভীবাজার জেলার জুড়ীতে রয়েছেন বলে জানা গেছে। তাকে জৈন্তাপুরে নিয়ে আসার পর বৃহস্পতিবার সীমান্ত আইন মেনে হস্তান্তর করা হবে বলে জানা যায়।
এলাকাবাসী সূত্রে যানা যায়, গত শনিবার (১২ অক্টোবর) ভারতের এসপিটিলা এলাকার হেওয়াই বস্তির চংকর খাসিয়ার স্ত্রী কারেংশু সিলেটের জৈন্তাপুর উপজেলার টিপরাখলা গ্রামের মৃত হারিছ উদ্দিন উরফে আনাই মিয়ার ছেলে ফিরোজ মিয়ার হাত ধরে বাংলাদেশে চলে আসেন। এ ঘাটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর ২টার দিকে টিপরাখলা এলাকা হতে ভারতীয় খাসিয়ারা টিপরাখলা গ্রামের তজম্মুল আলীর ছেলে আব্দুন নুর (৪২) সহ প্রায় শতাধিক গরু ধরে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। ক্যাম্প পর্যায়ে বৈঠকের পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে আজ সকাল ১০টায় পতাকা বৈঠক হয়। বৈঠকে সীমান্ত এলাকা শান্তিপূর্ণ রাখার জন্য উভয় দেশ সম্মত হয়েছে। বাংলাদেশে চলে আসা নারীকে ফেরত দেওয়া, খাসিয়া কর্তৃক ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী সহ গরু হস্তান্তর করা হবে মর্মে সিন্ধান্তের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে পতাকা বৈঠক শেষ হয়। ইতোমধ্যে আমরা নারীর সন্ধান পেয়েছি, তাকে আনতে পুলিশ সহায়তা করছে, থানায় আসার পর পর টিপরাখলা এলাকা দিয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed