মোগলাবাজারে সাত চোর পাকড়াও
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের শ্রীরামপুর বাইপাস এলাকায় বিদ্যুতের স্টিলের খাম্বা চুরির সময় সাত চোরকে হাতেনাতে পাকড়াও করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলা দায়ের করেছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মোহাম্মদ বেলাল হোসেন।
আটককৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জের রায়গড়ের মনির উদ্দিনের ছেলে মঞ্জুর আহমদ (৩৪), একই উপজেলার বাঘা গোলাপনগরের কুটু মিয়ার ছেলে নুরুল ইসলাম (৩৫), বালাগঞ্জের মুতিয়ারগাঁওয়ের আলম মিয়ার ছেলে সুমন মিয়া (২৫), কিশোরগঞ্জের ঘাইটাল গ্রামের জমির মিয়ার ছেলে বাদল মিয়া (৪২), নেত্রকোনার কলমাকান্দার মনতলা গ্রামের ছাবদ আলীর ছেলে দুলাল মিয়া (৪৫), যশোরের এনায়েতপুরের আরব আলীর ছেলে গোলাম রসুল (৪০) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে টিপু সুলতান (৪২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন নিশ্চিত করেন। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed