Main Menu

শ্রীমঙ্গলে ৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গলে সোমবার জেলা পুলিশের গোয়েন্দা শাখার এক অভিযানে প্রায় ৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় ৩ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মৌলভীবাজার জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড, নতুন বাজার, পূর্বশা, শ্যামলী আ/এ ও হবিগঞ্জ রোডে তিনটি দোকানে অভিযান পরিচালনা করেছে। এ সময় প্রায় ৭ টন পরিবেশ দূষনকারী নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ ব্যাপারে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed