বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের নতুন বাজারে বিইউজে অফিসে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের দুই বছর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি সাইফুল ইসলাম বেগ (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান (ভোরের কাগজ/শুভ প্রতিদিন) ও কোষাধ্যক্ষ পাভেল সামাদ (আমাদের নতুন সময়/সিলেটের দিনকাল)। সদস্যরা হলেন- লোকমান হোসেন (আমাদের সময়), মশিউর রহমান (আমাদের অর্থনীতি), মাশুক নাঈম (সিলেট ভয়েস) ও কামরুল আশিকী (বিশ্বনাথটুডে)।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed