সিলেটে জালিয়াত চক্রের ২ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুরমা মার্কেট থেকে জাল জাতীয় পরিচয় পত্র প্রস্তুতকারী ২জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গত বুধবার (৯ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে রোববার (১৩ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন এএসপি নাহিদ হাসান ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এসএমপির কোতোয়ালী থানাধীন সুরমা মার্কেটর ২য় তলায় পূর্বপাশের আবদুর রহমান খানের মালিকানাধীন Ad zone নামক দোকান থেকে সিপিও-১, হার্ড ডিস্ক-১টি, জাল জাতীয় পরিচয় পত্র-৬ টি, মোবাইল- ২ টি ও ১ টি পেন ড্রাইভসহ জাল জাতীয় পরিচয় পত্র প্রস্তুতকারী ২ জন প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ইশতিয়াক চৌধুরী (২২), পিতা- আবদুস সোবহান চৌধুরী, সাং- খাদিম পাড়া, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট, বর্তমানে- গৌওছ মিয়ার বাসা, রোডনং০৪, উপশহর, থানা- কোতোয়ালী, এসএমপি,সিলেট ও আমিন আলী শাহ (২০), পিতা- মাসুক আলী শাহ, সাং- মাসুক আলীর বাড়ি, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, বর্তমানে- আবদুর রহমান খানের বাসার বাড়াটিয়া, মিরের ময়দান, কোতোয়ালী, এসএমপি, সিলেট।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed