বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে জোহরুল ইসলাম নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জোহরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুটাপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে।
জানা যায়, জোহরুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এসময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করলে জোহরুল ইসলাম নিহত হন।
পরে তার সহযোগিরা জোহরুলের লাশ উদ্ধর করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলে পরিবারের লোকজন গোপনে তার নানির বাড়ি বালুটুঙ্গি এলাকায় দাফন করে।
এ ব্যাপারে ৫৩বিজিরি অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির খোঁজ-খবর নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।-মানবজমিন
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed