শাবিতে ১০দিনব্যাপী ‘কিন বই উৎসব’ শুরু
শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) স্বেচ্ছাসেবী সংগঠন কিন-এর আয়োজনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বই উৎসব।
আজ রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এই বই উৎসব এর উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বইমেলা শেষ হবে আগামী ২২ অক্টোবর।
এসময় স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস.এম সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, কিন এর উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক জায়েদা শারমিন, কিন এর সভাপতি নাফিজ ইমতিয়াজ, সাধারণ সম্পাদক নৈলি সাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মেটাস্ট্যাটিক কার্সিনোমা ক্যান্সারে আক্রান্ত সিএনজি চালক আব্দুল জব্বার এর চিকিৎসার আর্থিক সাহায্যের জন্য এই বই উৎসবের আয়োজন। বই উৎসব থেকে প্রাপ্ত টাকা তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে। বই উৎসবে দেশের স্বনামধন্য মোট ১৭টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা এবং শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বই উৎসবের স্টলগুলো খোলা থাকবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed