আবরারের আরেক খুনি মোয়াজ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: আবরার হত্যার ঘটনায় এজাহারভুক্ত ১৯ নম্বর আসামি মোয়াজ আবু হুরায়রাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্য দিয়ে আবরার হত্যা মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করলো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
ডিএমপি সূত্রে জানা গেছে, শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উত্তরার ১৪নং সেক্টর এলাকা থেকে মোয়াজকে গ্রেপ্তার করা হয়। সে বুয়েটেরই ১৭তম ব্যাচের ছাত্র।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর রোববার রাতে বুয়েটের শেরেবাংলা আবাসিক হলের নিজ কক্ষ থেকে আবরারকে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এরপর রাতে হলে খবর ছড়ানো হয়, ‘শিবির’ সন্দেহে আবরারকে পেটানো হয়েছে। পরবর্তীতে জানা যায়, আবরারের সঙ্গে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed