Main Menu

পদ্মা নদী থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একদিন আগে পদ্মায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি ও তার সাত বছরের ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে পদ্মা নদীর পাঁকা ও নারায়ণপুর পয়েন্ট থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দক্ষিণপাকা গ্রামের ৪৭ বছর বয়সী মো. সাহাবুদ্দিন ও তার ছেলে মো. আব্দুল্লাহ।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে সাহাবুদ্দিন ও তার ছেলে আব্দুল্লাহ একটি নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে নৌকাটি উল্টে গেলে নিখোঁজ হন তারা। খবর পেয়ে তাদের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সাহাবুদ্দিনের চাচাত ভাই আলামিন জুয়েল বলেন, প্রায় একই সময়ে তার ভাই ও ভাতিজার লাশ নদীতে ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় তা উদ্ধার করা হয়।

Share





Related News

Comments are Closed