গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চাচা-ভাতিজার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে এক যুবক ও তার ভাতিজার মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাচারীপাড়া মসজিদ সংলগ্ন শাহ আলম মিয়ার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন শ্রীরামপুরের হাজী বাচ্চু মিয়ার ছেলে আলমগীর (১৯) ও তার ভাই শাহ আলম মিয়ার ছেলে বাবু মিয়া (১৮)।
নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, শাহ আলমের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সময় বাবু ও আলমগীর দোকানে ঘুমিয়ে ছিলেন। আগুন দেখে মসজিদের মাইকে জানানো হলে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকানটি পুড়ে ছাই হয়ে যায় এবং আলমগীর ও বাবু দগ্ধ হয়ে মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed