ওসমানীনগরে ট্রাক চাপায় যুবকের মৃত্যু
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত জাহান মিয়া (২৮) উপজেলার তাজপুর দুলিয়ারবন্দ এলাকার সিরাজ মিয়ার পুত্র।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, জাহান মিয়া মোটরসাইকেল যোগে গোয়ালাবাজার থেকে তাজপুর যাওয়ার পথে বটের তল নামক এলাকায় শেরপুরমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬/৮১২৯) তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed