ভোলায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার মনপুরা উপজেলায় মো. আলাউদ্দিন মোল্লা নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিগদ আলাউদ্দিন ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট বলে জানা গেছে।
রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে নিজ বাড়ির সামনের উঠানে এ ঘটনা ঘটে।
নিহত মো. আলাউদ্দিন মোল্লা একই এলাকার মো. মজিবুল হক মোল্লার ছেলে।
এদিকে এ ঘটনায় ওই এজেন্টের দোকান থেকে তার কর্মচারী দিবাকরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
প্রতিবেশী আমিনুল ইসলাম শামীম জানান, রোববার রাতে আলাউদ্দিন গলায় হাত দিয়ে আমার বাড়িতে দৌড়ে আসেন। প্রথমে আমি ভয় পেয়ে যাই। তারপর সারা শরীর রক্তমাখা ছিল।
একপর্যায়ে আমি চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আসে। পরে মোটরসাইকেলে তাকে মনপুরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মনপুরা সদর হাসপাতালের ডা. মশিউর রহমান জানান, গলাকাটা রোগীটি হাসপাতালে আসার আগেই মারা গেছে।
মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যবসায়ীর কর্মচারী দিবাকর চন্দ্রকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে থানায় মামলা প্রক্রিয়াধীন ও মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় একটি পুরনো ঝুঁকিপুর্ন ব্রিজের মাঝখান দিয়েRead More
ভোলায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুত্রবধূর ভাই
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলা পৌরসভার কালীখোলা এলাকায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা শ্বাশুড়িকে ধর্ষণেরRead More



Comments are Closed