Main Menu

বুয়েটের হলে শিক্ষার্থীকে ‘পিটিয়ে হত্যা’, আটক ১

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বুয়েটের শেরে বাংলা হল থেকে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

রোববার (৬ অক্টোবর) গভীর রাতে ওই হলের সিঁড়িতে আবরারের লাশ পাওয়া যায়।

Manual8 Ad Code

তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার ও সহপাঠীরা।

Manual5 Ad Code

আবরার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়ায়।

Manual1 Ad Code

সহপাঠীরা বলছেন, রোববার রাত আটটার দিকে শেরে বাংলা হলের নিজ কক্ষ থেকে কয়েকজন আবরারকে ডেকে নিয়ে যায়। এর পর রাত দুইটা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের ধারণা হলের কোন কক্ষে নিয়ে তাকে পেটানো হয়। পরে শেরে বাংলা হলের একতলা ও দুই তলার মাঝখানের সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করা হয়।

কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।

চকবাজার থানার ওসি সোহরাব হোসেন বলেন, আবরারের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কারা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এই বিষয়ে বুয়েট কর্তৃপক্ষও এখনো কিছু বলেনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code