গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে একসঙ্গে তিন বোনের মৃত্যু হয়েছে। ওই তিন বোন পুকুর পাড়ে খেলতে গিয়েছিল বলে জানিয়েছে স্বজনরা।
রবিবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই তিন বোন হলেন, মেহেরজান আক্তার (৫) ও মারিয়া আক্তার (৩)। তারা ওই গ্রামের মেরাজ শেখের দুই মেয়ে। এ ঘটনায় তাদের ফুফাতো বোন ঝর্না আক্তারও (৩) মারা যায়। ঝর্না আক্তার পার্শ্ববর্তী তপারকান্দি গ্রামের নুর আলমের মেয়ে।
সূত্র জানায়, সকালে পুকুর পাড়ে খেলতে যায় তিন শিশু। পরে তাদের কোনো সন্ধান না পেয়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সকাল ৯টার দিকে ওই তিন শিশুকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালে আনার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে।
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed