এবার নতুন পরিচয়ে জয়া আহসান
বিনোদন ডেস্ক: অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় মুখ তিনি। নানামাত্রিক চরিত্রে বাজিমাত করতে তার জুড়ি মেলা ভার। দর্শক-ভক্ত আশায় থাকেন কখন নতুন ছবি নিয়ে হাজির হবেন জয়া। বর্তমানে তিনি প্রসেনজিৎসহ আরও বেশ ক’জন অভিনেতার বিপরীতে কিছু চলচ্চিত্রে কাজ করছেন।
তারই ফাঁকে দিলেন নতুন খবর। নতুন এক দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। ডিবিএল সিরামিকস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী।
গত ৩ অক্টোবর ঢাকার গুলশানের একটি স্বনামধন্য হোটেলে জাঁকজমক এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটিতে জয়া আহসানসহ ডিবিএল সিরামিকস থেকে এম এ কাদের, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; বায়েজিদ বাশার, ডিজিএম, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট; এম আবু হাসিব রন, হেড অব সেলস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘সিরামিক টাইলস ব্র্যান্ড ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড এম্বাসেডর হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই কোলাবোরেশনের মাধ্যমে দেশের মানুষকে খুব ভালো কিছু উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’
শিগগিরই প্রতিষ্ঠানটির হয়ে বিজ্ঞাপনে অংশ নেবেন জয়া আহসান।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed