Main Menu

রংপুর-৩ আসনে সাদ এরশাদ বিজয়ী

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী রাহগীর আল মাহি সাদ এরশাদ।

Manual4 Ad Code

নির্বাচন কমিশনের ফলাফল কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৭৫টি আসনের ফলাফলে সাদ এরশাদ বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে সাদ এরশাদকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

Manual2 Ad Code

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৭৫টি আসনে মহাজোট মনোনীত সাদ এরশাদ লাঙল প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার (মটরগাড়ি) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।

Manual1 Ad Code

এছাড়াও কাজী মো. শহীদুল্লাহ (মাছ) ১ হাজার ৬৬২, তৌহিদুর রহমান মণ্টডল (দেওয়াল ঘড়ি) ৯২৪, শফিউল আলম (আম) ৬১১ ভোট পেয়েছেন।

এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে শতকরা ২১.৩১ শতাংশ ভোট পড়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code