বাজারে এসেছে ওয়ালটনের নচ ডিসপ্লে ফোন
প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন ডুয়াল ক্যামেরার শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ নচ ডিসপ্লের নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে। যার মডেল ‘প্রিমো আরসিক্স’।
ক্রিমসন ব্ল্যাক, ডার্ক ব্লু এবং টোয়াইলাইট ব্লু এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট এবং অনলাইনের ই-প্লাজায় পাওয়া যাচ্ছে। ফোনটির দাম ধরা হয়েছে ৯ হাজার ৫৯৯ টাকা।
ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন এই ফোনটিতে ৬.১ ইঞ্চির ১৯:৯ রেশিওর ইউ-নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের আইপিএস প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস।
ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে ৩ জিবি ডিডিআর ৪ র্যাম এবং ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স পাওয়ার। যা ফোনটির দারুণ পারফর্মেন্স ও গতি নিশ্চিত করবে। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং ও দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৩২ গিগাবাইটের। এটি ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে।
ফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচারের বিএসআই ১৩ এবং ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা রয়েছে। ৫পি লেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেবে উজ্জ্বল ছবি। আর ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা ডেফথ-অব-ফিল্ড ইফেক্ট নিশ্চিত করবে। ফলে ছবিতে প্রোফেশনাল বোকেহ ইফেক্ট পাওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলা সম্ভব হবে। আকর্ষণীয় সেলফির জন্য এই ফোনের সামনে রয়েছে পিডিএএফ প্রযুক্তির ৪পি লেন্স সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় নরমাল এবং প্রো মোড ছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে নাইট মোড, ফিল্টার মোড, ফেস কিউট, এইচডিআর, প্যানোরমা, টাইম ল্যাপস, ফেস ডিকেটশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো ফোকাস, টাচ ফোকাস, টাচ শট, ডিসপ্লে ফেসিয়াল ইনফরমেশন, কিউআর কোড, মিররড সেলফি ইত্যাদি। দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪.২, মাইক্রো ইউএসবি ভার্সন ২, ওয়ারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি।
হ্যান্ডসেটটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, স্টেপ ডিকেক্টর ইত্যাদি।
দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা রয়েছে।
Related News
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ওRead More
হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি
Manual1 Ad Code প্রযুক্তি ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াইRead More



Comments are Closed