Main Menu

নেত্রকেনায় কিশোরিকে বিয়ে করায় বরের কারাদন্ড

Manual5 Ad Code

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আটপাড়া উপজেলায় বাল্যবিয়ে সম্পন্ন করেছিল দুই পরিবার। বাল্যবিয়ের পাঁচদিন পর শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি জানতে পেরে বরকে একমাসের কারাদন্ড ও ঘটকসহ উভয়পক্ষের পরিবারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual2 Ad Code

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ও বানিয়াজান ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। বর স্বরমুশিয়া ইউনিয়নের হরিপুর এবং কনে বানিয়াজান ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

Manual7 Ad Code

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, আটপাড়া উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে গোপনে বাল্যবিয়ে সম্পন্ন করিয়েছিল বর-কনের পরিবারের সদস্যরা। ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ১৫ বছর বয়সী মেয়ে কলি আক্তারকে আবু তাহেরের ২১ বছরের ছেলে জাকির হোসেনের সঙ্গে বিয়ে দেয়া হয়েছিল।

এ বিয়ে সম্পন্নের খবর পাওয়ার পর থেকে অপরাধীদের ধরতে তৎপর হয় উপজেলা প্রশাসন।

পরে শুক্রবার বর জাকিরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড, ছেলের বাবা তাহের ও মেয়ের বাবা রাজ্জাককে ১০ হাজার টাকা করে করে জরিমানা করা হয়। একই সঙ্গে ঘটক উজ্জ্বল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code