জৈন্তাপুরে দেড় লাখ জাল রুপিসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওর এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ ভারতীয় জাল রুপিসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার ইউসুফ মিয়া (৪০) উপজেলার ঘিলারতৈল গ্রামের আবুল কালামের ছেলে। তিনি ভারত হতে বিভিন্ন পণ্য আদান-প্রদানের এ সকল মুদ্রা ব্যবহার করতেন বলে পুলিশকে জানিয়েছেন।
সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। শনিবার ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেট সীমান্তে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে একRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed